লেনকো আর্মাড ভেহিকল্স পুলিশ SWAT দল, মিলিটারি পুলিশ এবং কেন্দ্রীয় আইন বলবত্করণ সংস্থাগুলির জন্য রণকৌশলগত সাঁজোয়া বাহনের শীর্ষস্থানীয় পরিকল্পক এবং নির্মাতা. এছাড়া লেনকো আন্তর্জাতিক পুলিশ বাহিনী, মার্কিন সৈন্যবাহিনী, মার্কিন প্রতিরক্ষা বিভাগ, কেন্দ্রীয় সরকারের সংস্থাসমূহ এবং সরকারি চুক্তির অধীন কর্মরত বেসরকারি নিরাপত্তা কোম্পানিগুলির জন্য সাঁজোয়া নিরাপত্তা বাহনও তৈরী করে.
1981 সালে থেকে লেনকো বিশ্বব্যাপী 40টির বেশি দেশে 5,000টি বাহন নির্মাণ করেছে, আমাদের রণকৌশলগত সাঁজোয়া প্রতিরোধ এবং উদ্ধার বাহনগুলি যুদ্ধ ক্ষেত্রে গিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন আক্রমণকারী অস্ত্র, মর্টার ফ্র্যাগ, গ্রেনেড এবং IED আক্রমণকে পরাজিত করেছে. লেনকো-র রণকৌশলগত SWAT, M-ATV এবং MRAP বাহনগুলি জাতীয় নিরাপত্তা, কাউন্টার টেরোরিজম, হোমল্যাণ্ড সিকিউরিটি এবং প্রাইভেট সিকিউরিটি ডিটেইল্স-এর জন্য ইরাক, আফগানিস্তান এবং সোমালিয়াতে ব্যবহার করা হয়েছে. লেনকো-র সাঁজোয়া ট্রাকগুলি 7.62 AP / .50 Cal BMG কে পরাজিত করে এবং বিস্ফোরণ এবং খণ্ডীকরণ থেকে সুরক্ষা দেয়.
লেনকো গ্রাহকদের প্রয়োজন মেটানোর জন্য ব্যাপক সাঁজোয়া ট্রাকের সম্ভার উপস্থিত করে লক্ষ্য-নির্দিষ্ট বৈশিষ্ট্যসহ. লেনকো-র বিয়ারক্যাট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ব্যবহৃত সাঁজোয়া পুলিশ বাহন. বিয়ারক্যাট-এ 10 - 12 জনের রণকৌশলগত দল বসতে পারে. এর খোলা মেঝে পরিকল্পনা, বন্দুক রাখার জায়গা এবং সাঁজোয়া ছাদের ফোকোর এটাকে SWAT, জাতীয় পুলিশ বাহিনী, এবং বিশেষ সংগ্রামী দলগুলির জন্য আদর্শ বানায়. বিয়ারক্যাট-এর অন্য বিকল্পগুলির মধ্যে আছে: M-ATV; অ্যান্টি রায়ট ভেহিকল, আর্মাড মেডিভ্যাক; আর্মাড APC; আর্মাড EOD বাহন এবং একটি আর্মাড SUV.
বিয়ারক্যাট G4 M-ATV .50 ক্যালিবার সাঁজোয়া সুরক্ষা প্রদান করে রাস্তার বাইরে আক্রমণাত্মক সম্পাদন এবং কৌশলযোগ্য ঘোরাফেরার জন্য এর মেঝে জমির অনেক ওপরে আছে. বিয়ারক্যাট G4 M-ATV একটি বন্দুকের ট্রাক এবং সাঁজোয়া ব্যক্তিবর্গদের বাহন হিসাবে রাস্তা পরিষ্কার করে এবং বহরের সুরক্ষা প্রদান করে. বিয়ারক্যাট G4 SWAT এবং Spec Ops এর দলগুলিও ব্যবহার করছে উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় পরিসীমার পাহারা এবং নিরাপত্তার জন্য. ভিড় নিয়ন্ত্রণ করার জন্য লেনকো আর্মাড রায়ট বাহনও তৈরী করে যাতে RAM যন্ত্র এবং লংগ রেঞ্জ অ্যাকয়াস্টিক ডিভাইস (LRAD) লাগানো থাকে. বানিজ্যিক যন্ত্রাংশ, পরিষেবা এবং প্রায়োগিক সহায়তার জন্য সমস্ত লেনকো বিয়ারক্যাট বিকল্পগুলিতে ফোর্ড F550 শ্যাসি ব্যবহার করা হয়েছে.
লেনকো বিয়ার 14 -16 জনের রণকৌশলগত দলের জন্য বিশাল প্ল্যাটফর্মে .50 ক্যালিবার সুরক্ষা দেয়. লেনকো বিয়ার বিকল্পগুলির মধ্যে আছে SWAT; MRAP; আর্মাড রিকভারি ভেহিকল; অ্যান্টি-রায়ট; মেডিভ্যাক; EOD; APC; এবং আর্মাড বাস. সরঞ্জামের মধ্যে আছে, অটোমেটিক ফায়ার এস্টিংগুইশিং সিস্টেম (AFES) এবং V-হাল নকসার ব্লাস্ট শিল্ড IED সুরক্ষার জন্য.
আমাদের রণকৌশলগত সাঁজোয়া বাহন, সাঁজোয়া যুদ্ধ বাহন এবং সাঁজোয়া নিরাপত্তা ট্রাকের ওপর আরো তথ্যের জন্য আমরা আপনাদের আমাদের ওয়েবসাইট দেখার আমন্ত্রণ জানাচ্ছি. সাইটে প্রবেশ করার সময় সমস্ত বিষয়বস্তু ইংরিজিতে প্রত্যাশা করবেন. উপরন্তু সমস্ত চিঠপত্র অবশ্যই ইংরিজিতে দিতে হবে.
এন্টার করার জন্য এখানে ক্লিক করুন!